রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুরে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণা, যুবক আটক
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৩৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন হতদরিদ্র মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সাইফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতা-কর্মীরা।

আটক মো. সাইফুল ইসলাম ওই এলাকার তমিজ উদ্দিনের ছেলে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার কথা বলে কেশবনগর এলাকার কয়েকজন হতদরিদ্র মানুষের কাছ থেকে জনপ্রতি সামর্থ্য অনুযায়ী ৭০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত আদায় করেন।

পরে তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দিলে ভুক্তভোগীরা ও স্থানীয়রা বিষয়টি ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের হটলাইন নম্বরে জানান।

অভিযোগের প্রেক্ষিতে হটলাইন পরিচালনাকারীরা বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা পেলে স্থানীয়দের সহায়তায় সাইফুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ সময় অভিযুক্ত সাইফুল ইসলাম টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, “না বুঝেই তিনি এ ধরনের কাজ করেছেন এবং ভবিষ্যতে আর এমন কাজ করবেন না।” তিনি নিঃশর্ত ক্ষমাও প্রার্থনা করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রতারণা   যুবক আটক   ফ্যামিলি কার্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close