মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
জাতীয়
অর্থনৈতিক উন্নয়নে কৃষির কোনো বিকল্প নেই : সমাজকল্যাণ মন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:৩৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, অর্থনৈতিক উন্নয়নে কৃষির কোনো বিকল্প নেই। কৃষি খাতকে এগিয়ে নিতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, “কৃষকদের সুবিধার কথা বিবেচনা করে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় দিনাজপুরের হাকিমপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফসলের ফলন ও উৎপাদন বাড়াতে এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।”

তিনি বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’-এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে। দেশের খাদ্যের ভাণ্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় কৃষি খাতকে আরও এগিয়ে নিতে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা ও কৃষি বিভাগের পরামর্শ অব্যাহত রয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  অর্থনৈতিক উন্নয়ন   কৃষি   সমাজকল্যাণ মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close