সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি আটক
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ার আলোচিত জয় হত্যা মামলার প্রধান আসামি বেকু হাসান (৪০)কে আটক করেছে র‍্যাব।

শনিবার (২৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও নিহতের বোন জান্নাত আক্তার।

আটক বেকু হাসান (৪০) গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের পর থেকেই বেকু হাসান আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে শনিবার সকালে নারায়ণগঞ্জের মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি গত বেশ কিছুদিন ধরে ওই এলাকায় আত্মগোপন করে বসবাস করছিলেন।

এদিকে প্রধান আসামি আটক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী ও নিহত জয়ের বড় বোন জান্নাত আক্তার। তিনি বলেন, “এই মামলায় প্রধান আসামিসহ এ পর্যন্ত ১৩ জন গ্রেপ্তার হয়েছে। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী দ্রুতই বাকি আসামিদের আইনের আওতায় আনবে।”

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, “র‍্যাব আসামিকে থানায় হস্তান্তর করার পর আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বাকি আসামিদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর সন্ধ্যায় বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় জয় সরকার (২৫) নামে এক তরুণ নিহত হন। নিহত জয় একই গ্রামের জামাল সরকারের ছেলে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   জয় হত্যা   মামলা   আসামি আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close