সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে : সফিকুর রহমান
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণ প্রজন্মকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খানাতুয়া প্রিমিয়ার লীগের এই আয়োজন এলাকায় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে।’ 

শুক্রবার (২৭ মার্চ) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী স্কুল মাঠে আয়োজিত খানাতুয়া প্রিমিয়ার লীগ (কেপিএল)-২০২৬’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. সফিকুর রহমান সফিক।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘সুস্থ ও সবল প্রজন্ম গড়তে মাঠের লড়াই অপরিহার্য। খেলাধুলা তরুণদের সুশৃঙ্খল হতে শেখায় এবং তাদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যুবসমাজকে এভাবে খেলার মাঠের সাথে সম্পৃক্ত রাখতে হবে।’

বিএনপি নেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম মাহমুদ এবং উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জসিম মেহেদী।

অতিথি ছিলেন লাকসাম কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল কাদের, মৈশাতুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ইউসুফ, বিশিষ্ট ব্যবসায়ী মো. আজাদ, ইব্রাহিম খলিল ও জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে মৈশাতুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর মান্নান, সদস্য সচিব শরিফুল ইসলাম, যুবদল নেতা মোজাম্মেল উপস্থিত ছিলেন।

খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দল নিউ ন্যাশন এবং রানারআপ দল নাইস স্টোরের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খেলাধুলা   তরুণ   মাদক   সামাজিক অবক্ষয়   সফিকুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close