শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
দেশজুড়ে
ভালুকায় ফেসবুকের ছবি নিয়ে কলহে রাজমিস্ত্রির আত্মহত্যা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:১৩ পিএম আপডেট: ২৮.০৩.২০২৬ ৫:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ফেসবুকের একটি ছবিকে কেন্দ্র করে পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণার জেরে তাজ উদ্দিন (৫০) নামে এক রাজমিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার সিডস্টোর ঝালপাজা রোড এলাকায় তার ভাড়া বাসার বারান্দা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহত তাজ উদ্দিন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ধামলই গ্রামের মৃত মতিন শেখের ছেলে। 

তিনি দীর্ঘদিন ধরে ভালুকার সিডস্টোর ঝালপাজা রোড এলাকার আনোয়ার খান মডেল স্কুল সংলগ্ন বাহার খানের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
 
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে তাজ উদ্দিন ফেসবুকে তার স্ত্রী হালিমা আক্তারের চেহারার সাথে মিল আছে—এমন এক নারীর ছবি দেখে স্ত্রীকে সন্দেহ করতে শুরু করেন। এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়ার সৃষ্টি হয়। এই ঘটনার পর থেকেই তাজ উদ্দিন মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন ও এর আগেও কয়েকবার আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন।

শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ২টার সময় তাজ উদ্দিনের ছেলে রহিম তার বাবাকে ঘরের মাঝের রুমে খাটের ওপর বসে থাকতে দেখেন। এরপর রহিম ঘুমাতে চলে যান। শনিবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে রহিমের ছোট ভাই হাফিজুল ঘুম থেকে জেগে বারান্দার গ্রিলের সাথে রশি দিয়ে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
 
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ভালুকা    ফেসবুক    রাজমিস্ত্রি    আত্মহত্যা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close