রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে দিগুণ ভাড়া নিয়েও মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়ার অভিযোগ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দিগুণ ভাড়া আদায়ের পরও মাঝপথে যাত্রীদের নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সূর্য্য ভিআইপি বাস কাউন্টার কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঈদ উল  শেষে কর্মস্থলে ফেরা ঢাকাগামী যাত্রীরা এতে চরম ভোগান্তিতে পড়েছেন।

ঈদের সপ্তম দিন শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ খুজিয়ার মোড়স্থ বাস কাউন্টারে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, অতিরিক্ত ভাড়া দিয়ে টিকিট কাটার পরও গন্তব্যে পৌঁছাতে না পেরে যাত্রীরা চরম হতাশা ও উৎকণ্ঠায় ছুটোছুটি করছেন। কেউ কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছেন, কেউ আবার স্থানীয়দের সহায়তা চাইছেন। মাঝপথে নামিয়ে দেওয়া প্রায় ২০-২৫ জন যাত্রী পড়েছেন অনিশ্চয়তা ও আতঙ্কে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি ঈদেই এই কাউন্টারকে কেন্দ্র করে ভাড়া নৈরাজ্য শুরু হয়। কাউন্টার মালিক মো. আবদুল কুদ্দুস শেখ যাত্রীদের জিম্মি করে দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায় করেন। প্রতিবাদ করলে যাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটে। 

প্রশাসনের নজরদারির ঘাটতির সুযোগেই এ ধরনের অনিয়ম চলছে বলে মনে করছেন স্থানীয়রা।

ঢাকাগামী গার্মেন্টস কর্মী মোছা. রাশিদা বেগম (৩০) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘১৯ তারিখে টিকিট কেটেছিলাম। বাসে উঠে দেখি আমার সিটে অন্য একজন বসে আছে। পরে অন্য সিটে বসানো হয়। আবার কয়েকজন এসে একই সিট দাবি করে। বিষয়টি কাউন্টারে জানালে তারা জোর করে আমাদের বাসে তুলে দেয়। দাঁড়িয়ে যেতে হচ্ছিল। পরে বামনডাঙ্গায় নামিয়ে দেয়। ৫০০ টাকার টিকিট ১ হাজার ৪০০ টাকা নিয়েও ঢাকা যেতে পারছি না। সময়মতো কাজে না ফিরতে পারলে চাকরিও থাকবে না।’

আরেক যাত্রী মো. মমিনুল ইসলাম (৩৫) বলেন, ‘৫০০ টাকার টিকিট ১ হাজার ৪০০ টাকা নেওয়া হয়েছে। নির্ধারিত সময়েও বাস ছাড়েনি। পরে অন্য সিটে বসিয়ে মাঝপথে নামিয়ে দেয়। এখন কীভাবে ঢাকা যাব বুঝতে পারছি না।’

অভিযোগের বিষয়ে কাউন্টার মালিক মো. কুদ্দুস শেখ বলেন, ‘কিছু যাত্রীকে বামনডাঙ্গায় নামিয়ে দেওয়া হয়েছে।’

তবে তিনি দাবি করেন, ১ হাজার ৪০০ টাকা নয়, প্রতি টিকিট ১ হাজার ২০০ টাকা নেওয়া হয়েছে। 

কুদ্দুস শেখ আরও বলেন, ‘বাস মালিককে প্রতি টিকিটে ১ হাজার ১০০ টাকা দিতে হয়, তাই তার কিছু করার নেই।’

বাস মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, ‘বিষয়টি অমানবিক। আপনার মাধ্যমে জানতে পেরেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   দিগুণ ভাড়া   মাঝপথে যাত্রী নামিয়ে দেওয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close