শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
নিজম্ব প্রতিদেক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৫:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। 
  
শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সিন্দুরখান ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
 
মো. মহিবুল্লাহ আকন বলেন, ‘‘উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিনের নির্দেশে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের লাংলিয়া ছড়া বালু মহালের তফসিল বহির্ভূত মৌজা ও দাগ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. সাহবুদ্দীন নামে এক ব্যক্তিকে ‘বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।’’
  
ইসলাম উদ্দিন বলেন, ‘‘অবৈধ বালু উত্তোলনের ফলে পরিবেশ-প্রকৃতির ওপর গুরুতর প্রভাব ফেলছে। এ ধরণের কর্মকাণ্ড বন্ধ করতে প্রশাসনের নিয়মিত অভিযান চলবে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল    বালু    উত্তোলন    জরিমানা    ভ্রাম্যমাণ আদালত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close