শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
তেল লুকিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, উদ্ধার ১৮০০ লিটার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জ্বালানি তেল সংকটের অজুহাতে বিক্রি বন্ধ রেখে মজুদ করে রাখার অভিযোগে একটি তেল পাম্পে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে গিয়ে মজুদ তেলের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে বিক্রির জন্য চালু করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলার দি ইস্টার্ন তেল পাম্পে এ ঘটনা ঘটে। 

জানা যায়, পাম্প কর্তৃপক্ষ অকটেন ও পেট্রোল নেই বলে বিক্রি বন্ধ রাখে। খবর পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তিনি পাম্পের মজুদ যাচাই করে দেখতে পান—সেখানে প্রায় ৭০০ লিটার পেট্রোল ও ১১০০ লিটার অকটেন মজুদ রয়েছে। অথচ তেল না থাকার অজুহাতে বিক্রি বন্ধ রাখা হয়েছিল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, “মজুদ তেল থাকা সত্ত্বেও পাম্প কর্তৃপক্ষ বিক্রি বন্ধ রেখেছিল। পরে ঘটনাস্থলে গিয়ে তেল বিক্রি পুনরায় চালু করা হয়েছে এবং তাদের সতর্ক করা হয়েছে।”

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  কৃত্রিম সংকট   উদ্ধার ১৮০০ লিটার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close