শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
মানিকগঞ্জে হ্যালোবাইকের লোভে বন্ধুকে জবাই করে হত্যা, গ্রেপ্তার তিন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৬:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে হ্যালোবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এক বন্ধুকে জবাই করে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

শনিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে পিবিআই কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মানিকগঞ্জ পুলিশ সুপার জয়িতা শিল্পী। 

নিহত রফিক মিয়া (২৮) ঘিওর উপজেলার রাথুরিয়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় অটোচালক ছিলেন।

জানা যায়, নিহত ব্যক্তি ও আটককৃতরা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। পূর্বপরিকল্পিতভাবে হ্যালোবাইকটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে নির্জন স্থানে নিয়ে নির্মমভাবে জবাই করে হত্যা করে তারা। ঘটনার পরপরই পিবিআই তদন্তে নামে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে দ্রুত অভিযান পরিচালনা করে। 

তথ্যপ্রযুক্তির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রথমে ঘিওর উপজেলার রাথুরা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে রিপন মিয়াকে ধামরাই উপজেলার কালামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সদর উপজেলার পাঁচ বারইল গ্রামের নান্নু মিয়ার ছেলে আরমান হোসেন ও একই গ্রামের বান্দু মিয়ার ছেলে সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়। এতে ২৪ ঘণ্টার মধ্যেই তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
 
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও ছিনতাইকৃত হ্যালোবাইক উদ্ধার করা হয়েছে। তবে, এখনও রফিকের জবাইকৃত মস্তক উদ্ধারে ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জয়িতা শিল্পী বলেন, ‘‘নিহত রফিক ও গ্রেপ্তারকৃতরা পরস্পরের পূর্বপরিচিত ও বন্ধু ছিলেন। মূলত অটোবাইক ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে তারা রফিককে মাদকসেবনের কথা বলে কালীগঙ্গা নদীর তীরে ডেকে নেয়। সেখানে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় তারা।’’

এ ঘটনায় নিহতের ভাই আরিফ মিয়া ঘিওর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:   হ্যালোবাইক    লোভ    বন্ধু    জবাই    হত্যা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close