শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, যাত্রী নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:২৯ পিএম আপডেট: ২৮.০৩.২০২৬ ৭:৪৪ পিএম
নিহত মো. হযরত আলী

নিহত মো. হযরত আলী

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গিয়ে মো. হযরত আলী (৬০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের রশিদ চেয়ারম্যানের বাড়ির সংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী কাপাসিয়া উপজেলার উলুসারা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা ও পেশায় কামিনী ফুলের পাতা বিক্রেতা। তিনি স্থানীয় সেলিম মিয়ার চাচা। তবে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় একটি গরুর দড়ির সঙ্গে ধাক্কা লেগে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি সড়কের পাশের নদীতে পড়ে যায়। এ সময় অটোরিকশায় চালকসহ মোট তিনজন আরোহী ছিলেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চালক ও অপর যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

কাপাসিয়া থানার সিংহশ্রী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (ইন্সপেক্টর) দেলোয়ার হোসেন বলেন, ‘‘অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া    অটোরিকশা    নিয়ন্ত্রণ    দুর্ঘটনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close