রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
দেবিদ্বারে টাকা আত্মসাৎ করতে মামলা দিয়ে হয়রানি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৭:৫৫ পিএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ইটভাটার দাদনের টাকা আত্মসাৎ করতে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে কয়েকটি পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। এতে বর্তমানে মামলা আতঙ্কে রয়েছে পরিবারগুলো।

ভুক্তভোগীদের অভিযোগ, দেবিদ্বার উপজেলার ভানী গ্রামে একটি ইটভাটা রয়েছে। ওই ইটভাটায় গ্রামের মৃত দুনিয়ার ছেলে প্রবাসী আব্দুল জলিল প্রায় ২০ লাখ ৫২ হাজার টাকা দাদন দেন। কিন্তু দীর্ঘদিনেও ওই টাকা পরিশোধ করা হয়নি।

সম্প্রতি পাওনা টাকার বিষয়ে কথা বলতে ইটভাটার মালিক ভানী গ্রামের মৃত চান মিয়া বেপারীর ছেলে আলী আশরাফের কাছে যান আব্দুল জলিল। 

অভিযোগ রয়েছে, টাকা না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধে বাড়িতে হামলা, লুটপাট ও মারধরের নাটক সাজিয়ে থানায় অভিযোগ করা হয়।

আব্দুল জলিলের বড় ভাইয়ের স্ত্রী বলেন, “আমরা কাউকে মারধর করিনি। আমার দেবর পাওনা টাকার বিষয়ে জানতে গিয়েছিল। উল্টো তাকেই মারধর করা হয়েছে। পরে বাড়ির লোকজন জানতে গেলে আমাদের বিরুদ্ধেই মিথ্যা অভিযোগ দেওয়া হয়। মূলত ২০ লাখ টাকার বেশি আত্মসাৎ করতেই এই নাটক সাজানো হয়েছে।”

ভানী মধ্যপাড়ার হানিফের ছেলে সাইমন বলেন, “আমি এ ঘটনার কিছুই জানি না। কুমিল্লায় ছিলাম। বাড়িতে এসে শুনি, আমার নামেও থানায় অভিযোগ হয়েছে। আমি এর সঠিক বিচার চাই।”

প্রতিবেশী আবুল কালাম বলেন, “আলী আশরাফ টাকা দিতে চান না বলেই এমন ঘটনা ঘটিয়েছেন। এমনকি প্রবাসে থাকা আব্দুল জলিলের বড় ভাইয়ের বিরুদ্ধেও অভিযোগ দেওয়া হয়েছে।”
 
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও আলী আশরাফের বক্তব্য পাওয়া যায়নি।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “এ ঘটনায় আলী আশরাফের স্ত্রী দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  দেবিদ্বার    আত্মসাৎ    মামলা   হয়রানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close