শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
সাতকানিয়ায় ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ডলু নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ করায় উপজেলা ছাত্রদল নেতা আবদুল করিমকে অপহরণ ও নির্যাতন করে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকাল তিনটায় সাতকানিয়া উপজেলা চত্বরে সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট ছাত্রদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা চত্বর হয়ে সাতকানিয়া থানা গেইটে শেষ হয়। মিছিল শেষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “সতের বছর দুঃশাসনের আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তাদের মধ্যে অন্যতম ছাত্রদল নেতা আবদুল করিম। ডলু নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদ করায় অপহরণ ও নির্যাতন করে হত্যার ভয় দেখিয়ে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করে তার সম্মান ক্ষুন্ন করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

পাশাপাশি প্রশাসনকে ঘটনায় জড়িত ও বালু-মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গ্রেপ্তারের আহ্বান জানান তিনি।

সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ শফি, সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এরশাদুল হক চৌধুরী তসলিম, সাতকানিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক এসএম  জাহেদ, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট যুবদলের আহ্বায়ক ইফতেখার চৌধুরী রাজিব, সাতকানিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, ছাত্রনেতা আনিসুল ইসলাম, এনামুল হক, ইউনুস নুরী, কামরুল ইসলাম সেবু প্রমুখ।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল নেতা   নির্যাতনের প্রতিবাদ   বিক্ষোভ মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close