শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে শেখবাড়ী জামিয়ার ঈদ পুনর্মিলনী
নিজম্ব প্রতিদেক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান শেখবাড়ী জামিয়ার শিক্ষার্থীদের সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলয়া ও বেফাক শিক্ষা বোর্ডসহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের ভানুগাছ রোডস্থ পানসি রেস্টুরেন্টের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভীর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা তোফায়েল রাহমানী ও সাবেক শিক্ষার্থী মাওলানা হাদিসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী, শায়খুল হাদিস মুফতি মিজানুর রহমান কাসেমী, মুহাদ্দিস মাওলানা শাাব্বির আহমদ ফতেহপুরী, মুহাদ্দিস বুরহান উদ্দিন যাত্রাবড়ী, মুহাদ্দিস আব্দুল আজিজ মাহবুব, মাওলানা শেখ আব্দুর রহমান আসজাদ বর্ণভী। 

শেখ আহমদ আফজল বর্ণভী বলেন, ‘কুরআন-হাদীসের আলো ঘরে ঘরে পৌঁছে দেয়া এবং নববী আদর্শে সমাজকে উন্নীত করার সুমহান লক্ষ্য নিয়ে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় শেখবাড়ী জামিয়া। শুরুলগ্ন থেকেই এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেফাকসহ বিভিন্ন বোর্ড পরীক্ষায় কৃতিত্বেও স্বাক্ষর রেখে আসছে। প্রতি বছরের ন্যায় এবছরও সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলয়া, বেফাক, তানযিম, আজাদ দ্বীনি এদারাসহ আঞ্চলিক বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় মাদ্রাসার শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করে।’

অনুষ্ঠানে নাশিদ ও ইসলামি সংগীত পরিবেশন করেন শিল্পী আহমদ আব্দুল্লাহ, উর্দু নাশিদ শিল্পী  শেখ এনাম, সৈয়দ ফাহিম, সায়নান সায়েম, সাদিক বিন শামিম, ফাতহুর রহমান রাফিম আল-ফারুক শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। 

অনুষ্ঠানে মো. ইসলাম উদ্দিনকে মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।  

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   শেখবাড়ী জামিয়া   ঈদ পুনর্মিলনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close