রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
রাজনীতি
বিএনপি সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে : নাহিদ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:৩১ পিএম আপডেট: ২৮.০৩.২০২৬ ৮:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিরোধী দলীয় হুইপ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘বিএনপির দলীয় প্রধান গণভোটের পক্ষে প্রচারণার জন্য অবস্থান নিয়েছে। এখন তারা সংবিধানের দোহাই দিয়ে গণভোটের আদেশকে অস্বীকার করছে।’’
  
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের চাষাড়ায় জেলা ডাকবাংলোতে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপির নারায়ণগঞ্জ মহানগর কমিটি এই সভার আয়োজন করে।
 
সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম আরো বলেন, ‘‘সাম্প্রতিক সময় দেখেছি যে বিএনপি সংবিধান কোথাও মানতেছেন, কোথাও মানতেছেন না। এই দ্বিচারিতা জনগণের সামনে অলরেডি উন্মোচিত হয়েছে। ফলে আমাদের আহ্বান থাকবে যে অতি দ্রুত গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হোক।’’

জাতীয় নাগরিক পার্টির নারায়ণগঞ্জ মহানগর কমিটির আহ্বায়ক শওকত আলীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আব্দুল্লাহ আল আমিন, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, এনসিপি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক জুবায়ের আহমেদ সরদার প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি    সংবিধান    গণভোট    নাহিদ ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close