শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুর মহানগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা ও আরও তিনজনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাত ১টার দিকে নগরীর বাসন থানাধীন ১৬ নম্বর ওয়ার্ডের পালেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চান মিয়া (৬৫) পালেরপাড়া এলাকার কেতু মিয়ার ছেলে।
 
আহতরা হলেন—মো. জয়েনাল, আমেনা ও মুন্নি। তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মামলা সূত্রে জানা যায়, একই এলাকার মো. হাসিব নামক একজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ সময় একই এলাকার  মো. জয়েনাল ও তার চাচা চান মিয়া হামলাকারীদের বাধা দেন ও তাড়িয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্ত হায়াত আলী গং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুনরায় জয়েনালের বাড়িতে হামলা চালায়। তারা জয়েনাল ও চান মিয়াকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়।  

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে চান মিয়া মারা যান।
   
এ ঘটনায় একই এলাকার আমীন মোল্লার ছেলে আয়াত আলীসহ (৪০) ১৩ জনের নাম উল্লেখ করে ও ১০ জন অজ্ঞাতনামা উল্লেখ করে মামলা করা হয়েছে। তারা সবাই পালেরপাড়া এলাকার বাসিন্দা।
 
বাসন থানার ওসি হারুন অর রশিদ বলেন, ‘‘ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে হোসেন আলী (৪৭) বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  জমি   বিরোধ    প্রতিবেশী    হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close