শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
কিশোরগঞ্জে ছাত্রশিবিরের ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে থানা পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের বিভিন্ন থানা পর্যায়ের দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

শনিবার (২৮ মার্চ) জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে মনোরম পরিবেশে এ আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করেন। পরে সকলের অংশগ্রহণে সামষ্টিক ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সংগঠনের ভ্রাতৃত্ববোধ জোরদার ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
 
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফকির মাহবুবুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মুজাহিদ বিল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মাওলানা এসএম ইউসুফ, সাবেক জেলা সেক্রেটারি ও জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা আমির মাওলানা আব্দুল জব্বার, সাবেক জেলা সভাপতি আবু নসর মো. নঈম, সাবেক জেলা সভাপতি মাহফুল হক মাছুম প্রমুখ।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রশিবির    ঈদ    পুনর্মিলনী    ভোজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close