শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পাটগ্রামে ইউনিয়ন পরিষদের চৌকিদারকে কারাদণ্ড
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট চলাকালীন সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে পরিষদের চৌকিদার রফিকুল ইসলাম নামে গ্রাম পুলিশ সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ মার্চ) ভোর রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের করলাটারী এলাকায় এ দণ্ডাদেশ দেয়া হয়।

রফিকুল ইসলাম ইউনিয়নের উফারমারা গ্রামের মোহাম্মদ হোসেনের পুত্র।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় দণ্ডবিধি ১৮৬০’-এর ১৮৬ ধারা লঙ্ঘন করে সরকারি কাজে বাধা দেন দণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল । 
‎
তানভীর হোসেন জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সিন্ডিকেটে জড়িত থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হয়েও সরকারি কাজে বাধা দেন রফিকুল। মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎দণ্ডাদেশ পাওয়ার পর আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   ইউনিয়ন পরিষদ   চৌকিদারকে কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close