রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক আমেনা আহমদ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ৯:৫০ পিএম
আমেনা আহমদ

আমেনা আহমদ

মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা ও ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের সহধর্মিণী, মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক মিসেস আমেনা আহমদ (৯২) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার (২৮ মার্চ) সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি একমাত্র কন্যা আইভি আহমদসহ অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক সহযোদ্ধা রেখে গেছেন।
 
ন্যাপের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ও উপজেলা ন্যাপের সভাপতি অনিল চক্রবর্তী বলেন, ‘‘আমেনা আহমদ ইডেন কলেজে অধ্যয়নকালে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও তিনি সংগঠকের ভূমিকা পালন করেন। এছাড়া ১৯৯০ সালের গণআন্দোলনসহ গণতন্ত্র ও মানু‌ষের অধিকার আদায়ের সকল আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন।’’

তিনি ২০০৯ ও ২০১৪ সালে গঠিত জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 

আজীবন বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় এই নেত্রীর মৃত্যুতে ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, ছাত্রসমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

শনিবার বাদ এশা জানাজা শেষে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে স্বামীর সমাধির পাশে তাকে দাফন করা হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:   মুক্তিযোদ্ধা    ভাষাসৈনিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close