রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
চাটমোহরে জ্বালানি তেল মজুতের বিরুদ্ধে অভিযান
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে পাবনার চাটমোহর উপজেলায় অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার হান্ডিয়াল বাজারে এ অভিযান চালায় চাটমোহর থানা পুলিশ। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী বুলবুল খোন্দকার ও মিন্টু খোন্দকারের দোকানে তল্লাশি চালানো হয়।

অভিযানে পেট্রোল ও অকটেনের কোনো মজুত পাওয়া না গেলেও ডিজেল মজুদ রয়েছে বলে জানা গেছে।

অভিযানে উপস্থিত ছিলেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান।

গোলাম সারোয়ার হোসেন বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা ও অবৈধ মজুত প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাটমোহর   জ্বালানি তেল মজুত   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close