শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
প্রথমবারেই সাড়া ফেলল রাসিকের ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রম
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:১৪ পিএম আপডেট: ২৮.০৩.২০২৬ ১০:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মতো ট্রেন যাত্রীদের জন্য সহায়তা কার্যক্রম চালু করে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। ৯ দিনব্যাপী এই ব্যতিক্রমী সেবা কার্যক্রম শনিবার (২৮ মার্চ) শেষ হয়েছে, যা যাত্রীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

রাসিক সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ রাজশাহী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। ঈদকে কেন্দ্র করে ঘরমুখো ও কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধার্থে ২০-২৮ মার্চ পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা তিনটি শিফটে মোট ৩৬ জন শ্রমিক নিয়োজিত ছিলেন।

এই কর্মীরা স্টেশনে আসা যাত্রীদের লাগেজ ও আসবাবপত্র বহনে সহায়তা করার পাশাপাশি হয়রানি প্রতিরোধ এবং সার্বিক যাত্রীসেবায় নিয়োজিত ছিলেন। রেলওয়ে কর্মীদের সঙ্গে সমন্বয় করে তারা নিরবচ্ছিন্নভাবে এই সেবা দেন।

যাত্রীদের অভিজ্ঞতায় উঠে এসেছে সন্তুষ্টির চিত্র। ঢাকাগামী যাত্রী মো. আলমগীর হোসেন বলেন, ‘পরিবার নিয়ে ফিরতে গিয়ে অতিরিক্ত লাগেজ সামলাতে সমস্যায় পড়েছিলাম। এ সময় রাসিকের কর্মীরা এগিয়ে এসে লাগেজ ট্রেনে তুলে দিয়ে বড় ধরনের সহায়তা করেছেন।’

বেসরকারি চাকরিজীবী সুমি খাতুন বলেন, ‘রাজশাহী রেলওয়ে স্টেশনে বিনামূল্যে এমন সহায়তা কার্যক্রম প্রশংসার দাবিদার এবং ভবিষ্যতেও এটি চালু থাকা উচিত।’

আরেক যাত্রী সাইফুল ইসলাম জানান, সেবা গ্রহণের পর তিনি কর্মীদের পারিশ্রমিক দিতে চাইলে তারা তা গ্রহণ করেননি এবং জানান, প্রশাসকের নির্দেশে বিনামূল্যে এই সেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং সিটি কর্পোরেশনও জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করছে।’

‘পরীক্ষামূলকভাবে এ বছর এই কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতে লাইসেন্সধারী কুলি-শ্রমিকদের সঙ্গে কোনো বিরোধ তৈরি হয় কিনা এবং জনসাধারণের চাহিদার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাসিক   ট্রেন যাত্রী সহায়তা কার্যক্রম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close