শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬,
২৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
পলাশে বিলের পানিতে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
‎পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:২২ পিএম
ইয়াছির ইবনে সিহাব

ইয়াছির ইবনে সিহাব

‎নরসিংদী জেলার পলাশ উপজেলায় পানিতে ডুবে ইয়াছির ইবনে সিহাব (১৯) নামে কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) বিকালে উপজেলার গাজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত ইয়াছির ইবনে সিহাব গজারিয়া গ্রামের ইউসূফ মোল্লার ছেলে। সে নরসিংদী আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।

‎পুলিশ জানায়, দুপুরে সিহাব এলাকার প্রতিবেশী ছোট ভাইদের নিয়ে বিলের পানিতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায় সিহাব বিলের গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গিরা পাড়ে উঠে আশেপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ৯৯৯ জাতীয় জরুরী সেবা নম্বরে ফোন দেয়। পরে খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৪ ঘণ্টার চেষ্টা চালিয়ে সিহাবের মরদেহ উদ্ধার করে।

‎পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’

ফায়ার সার্ভিসের তথ্যমতে, গভীর পানিতে তলিয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পলাশ   বিলের পানিতে ডুবে   কলেজ শিক্ষার্থীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close