শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
শেরপুরে বাস ও তিন ট্রাকের সংঘর্ষে আহত ১৫
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:২৮ পিএম আপডেট: ২৯.০৩.২০২৬ ৫:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলায় তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের ওপর একটি খালি ট্রাক ঘোরানোর চেষ্টা করছিলেন হেলপার। এ সময় ঢাকাগামী আলুবোঝাই ‘রিজভী পরিবহন’ নামের একটি ট্রাক দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করলে পেছন থেকে আসা ‘সবুরা পরিবহন’ নামের অপর একটি আলুবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিজভী পরিবহনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে আসা ঢাকাগামী ‘এসআই পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ১৫ জনকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও গুরুতর আহত দুইজনকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই দুর্ঘটনার ফলে ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী ও চালক।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন বলেন, ‘‘আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিতে কাজ চলছে। বর্তমানে সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে যাতে জনভোগান্তি কমে।’’

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো সরানোর প্রক্রিয়া চলছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শেরপুর    বাস    ট্রাক    ত্রিমুখী    সংঘর্ষ    দুর্ঘটনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close