রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ডোমারে মধ্যরাতের শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন এলাকায় আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। 

শনিবার (২৮ মার্চ) গভীর রাতে হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে সাময়িক দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিলাবৃষ্টির কারণে উপজেলার বিস্তীর্ণ ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধানক্ষেত, ভুট্টা, মরিচ, কলা বাগান, আখ, বেগুনসহ নানা শাক-সবজি মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে। অনেক স্থানে জমির ফসল মাটিতে লুটিয়ে পড়ে গেছে।

এদিকে, ঝোড়ো বাতাসসহ শিলাবৃষ্টির তীব্রতায় বহু বসতবাড়ির টিনের চাল ফুটো হয়ে গেছে। রাতের অন্ধকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার চরম ভোগান্তিতে পড়ে। শুধু বসতবাড়িই নয়, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শ্যামল ও হরিদাস রায় বলেন, গত পাঁচ থেকে সাত বছরের মধ্যে এত তীব্র শিলাবৃষ্টি তারা দেখেননি। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে তারা হতভম্ব হয়ে পড়েছেন। ঘড়ের সব টিন ফুটো হয়ে ঝাজরা হয়ে গেছে। সারারাত বসেই কাটাতে হয়েছে।তবে এখনো সরকারি কোনো দপ্তর থেকে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। 

তিনি বলেন, ‘কিছু ফসল আংশিকভাবে রক্ষা করা সম্ভব হলেও অনেক ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।’

তবে দ্রুত সহায়তা না পেলে চরম সংকটে পড়ার আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডোমার   মধ্যরাতের শিলাবৃষ্টি   ঘরবাড়ি   ফসলের ক্ষতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close