শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সীতাকুণ্ডে ভাটিয়ারী ফিলিং স্টেশনকে জরিমানা
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৪৩ পিএম আপডেট: ২৮.০৩.২০২৬ ১০:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখা, তেলের অপচয় রোধ, অবৈধ মজুতদারি বন্ধ ও চোরাচালান রোধে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
 
শনিবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম।

অভিযানে ভাটিয়ারী ফিলিং স্টেশনে তথ্য গোপন করে তেল মজুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।  

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনগুলো নিয়মিত মনিটরিং করার লক্ষ্যে প্রতিটি স্টেশনে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ করা হয়েছে। 

জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে জানানো হয়েছে।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড    ফিলিং স্টেশন    জ্বালানি    ভ্রাম্যমাণ আদালত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close