মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
দেশজুড়ে
কমলগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও মোটরসাইকেল ছিনতাই
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সাংবাদিক আকাশ আহমদ। দুর্বৃত্তরা তাকে দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। 

শুক্রবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার আদমপুর বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে  ঘোরামারা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। 

বর্তমানে আকাশ আহমদ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আকাশ আহমদ দৈনিক দেশকালের কমলগঞ্জ প্রতিনিধি এবং কমলগঞ্জ প্রেস ক্লাবের সহযোগী সদস্য। তিনি আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন আকাশ আহমদ জানান, আদমপুর বাজার থেকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঘোরামারা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় রাস্তা দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা আসতে দেখে হামলাকারীরা দ্রুত তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, আকাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং হামলায় তার ডান হাতের হাড় ভেঙে গেছে।

হামলার এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কমলগঞ্জ প্রেস ক্লাবসহ সাংবাদিকদের সংগঠনগুলো। 

কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন বলেন, ‘এই বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের মধ্যে দুইজনকে শনাক্ত করা গেছে, যারা আকাশের নিজ এলাকার। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজ নিয়েছেন।

তিনি বলেন, ‘পুলিশ অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে। ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তাড়াতাড়ি তাদেরকে আটক করে আইন হেফাজতে নিয়ে আসা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কমলগঞ্জ   সাংবাদিকের ওপর হামলা   মোটরসাইকেল ছিনতাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close