রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কালিয়ায় চিত্রা নদীতে দুই শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:৫৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নড়াইল জেলার কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে ডুবে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য শিশুটি এখনো নিখোঁজ রয়েছে।
 
শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার মহিষখোলা গ্রামে বাড়ির পাশের চিত্রা নদীর পাড়ে খেলতে গিয়ে শিশুরা পানিতে পড়ে নিখোঁজ হয়।
   
আরিয়া (৭) ও রাফিয়া (৬) নামের দুই শিশুই মহিষখোলা গ্রামের বাসিন্দা। আরিয়া প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে ও রাফিয়া এনায়েত শেখের মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে থাকা দুই শিশুকে দীর্ঘ সময় ধরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় নদীতে তল্লাশি চালানো হয়। পরে পার্শ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে নিখোঁজ শিশু আরিয়াকে উদ্ধারে স্থানীয়রা নদীতে তল্লাশি চালু রেখেছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। 
 
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির বলেন, ‘‘শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি। কালিয়ায় নিজস্ব ডুবুরি দল না থাকায় খুলনা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল রাতে নড়াইলে পৌঁছাবে ও রোববার (২৯ মার্চ) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে।’’

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘‘দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হলেও অন্যজনকে উদ্ধারের চেষ্টা চলছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  কালিয়া    চিত্রা    নদী    শিশু    নিখোঁজ   মরদেহ    উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close