রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে জ্বালানি তেলের পাচাররোধে গঠিত কমিটির জরুরি সভা
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:৪১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জ্বালানি তেলের পাচাররোধে উপজেলা পর্যায়ে গঠিত কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ মার্চ) এ জরুরি সভা বেলা ১২টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

সভায় সকল ডিপো ও ফিলিং স্টেশনের মালিক প্রতিনিধি এবং ভিজিল্যান্স কমিটির সকল সদস্য, পাশাপাশি বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএনও মো. ইসলাম উদ্দিন জানান, জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী তেলের স্বাভাবিক সাপ্লাই চেইন অব্যাহত রাখতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সম্মানিত উপজেলাবাসীকে জ্বালানি তেল ব্যবহারে যথাসম্ভব সাশ্রয়ী হতে অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে জেলার শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা তেলের ডিপোতে ছয়জন করে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রীমঙ্গলের পদ্মা ডিপোর ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান বলেন, “বিজিবি মোতায়েন করায় তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করছেন।”

তিনি আরও জানান, তেলের তেমন কোনো ঘাটতি নেই, নিয়মিত সরবরাহ আসছে, তবে বিতরণে কিছুটা সময় লাগছে।

বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, তেলের ডিপোগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে জেলার তিনটি প্রধান তেলের ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   জ্বালানি তেল   জরুরি সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close