রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
জাতীয়
দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না : প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১১:০৩ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।’

শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

সরকার গঠনের পর এদিন সন্ধ্যায় প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। সন্ধ্যায় নয়া পল্টনে পৌঁছালে উচ্ছ্বসিত কর্মী, সমর্থকদের স্লোগানে প্রকম্পিত হয় ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত। গাড়ি থেকে নেমে কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

পরে কার্যালয়ের ভেতরে আগে থেকে অবস্থান নেয়া প্রায় অর্ধশত এমপি, মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন সরকারপ্রধান।

এসময় সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক নানা বিষয়সহ বেশ কিছু ইস্যুতে আলোচনা হয় প্রধানমন্ত্রীর।

এরপর বিএনপি চেয়ারম্যান কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় এসে উপস্থিত নেতাকর্মীদের অভ্যর্থনার জবাব দেন হাত নেড়ে। এসময় স্লোগানে আবারও মুখরিত হয় নয়া পল্টন।

কর্মীদের উদ্দেশ করে তারেক রহমান জানান, সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে চান তিনি। তবে জনদুর্ভোগ তৈরি করে রাস্তা আটকালে তার পক্ষে নয়া পল্টনে আসা সম্ভব নয়।

দেশ ও জনগণের কল্যাণে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “মানুষ অনেক প্রত্যাশা নিয়ে দলের দিকে তাকিয়ে আছে। বর্তমান সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। ধৈর্য ধরতে হবে, আইনশৃঙ্খলার মধ্যে থাকতে হবে। দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। ‘দেশের মানুষের সমস্যার কারণ হওয়া যাবে না। জনগণের দুর্ভোগ হয় এমন কাজ করা যাবে না’।’’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পল্টন   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close