শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৫০ এএম
প্রধানমন্ত্রীর সচিবালয় পরিদর্শন

প্রধানমন্ত্রীর সচিবালয় পরিদর্শন

সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্যান্য দিনের মতোই সকালেই সচিবালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ দিন তার কার্যক্রমে ছিল ভিন্নতা—গাড়ি থেকে নেমে সরাসরি নিজের দপ্তরে না গিয়ে প্রথমেই তিনি চলে যান সচিবালয়ের ছয় নম্বর ভবনে।

সেখানে পৌঁছে প্রধানমন্ত্রী হেঁটে ভবনটিতে অবস্থিত একাধিক মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পাশের গণপূর্ত মন্ত্রণালয় ঘুরে দেখেন তিনি।

রোববার (২৯ মার্চ) আকস্মিক এ পরিদর্শনে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই সরকার প্রধানের এমন সরাসরি তদারকিতে বিস্ময় প্রকাশ করেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে যান এবং দিনের নিয়মিত কার্যক্রম শুরু করেন।

এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close