শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
চিরিরবন্দরে বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না জ্বালানি তেল
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম আপডেট: ৩০.০৩.২০২৬ ১২:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জ্বালানি তেলের অপব্যবহার রোধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে দিনাজপুরের চিরিরবন্দরের দুটি ফিলিং স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মোটরযানের বৈধ কাগজপত্র না থাকায় ২৩টি যানবাহনে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুর থেকে চিরিরবন্দর শহরের চিরিরবন্দর ফিলিং স্টেশন ও গার্মেন্টস বাজার সংলগ্ন আউলিয়া পুকুর ফিলিং স্টেশনে অভিযান পরিচালিত হয়। দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম-এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তু জোহরা এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহানা আফরোজ।

অভিযান চলাকালে দেখা যায়, অনেক মোটরসাইকেল ও গাড়ি চালক হেলমেট এবং সঠিক কাগজপত্র ছাড়া তেল নিতে লাইনে দাঁড়িয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, লাইসেন্স বা নিবন্ধনের কাগজপত্র ছাড়া তেল সরবরাহ নিষিদ্ধ থাকলেও কিছু ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে বৈধ কাগজপত্র ছাড়া মিলছে না জ্বালানি তেল। ২৩ জন মোটরসাইকেল চালক তাদের প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, জ্বালানি তেলের সঠিক বণ্টন নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে এই নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। যারা নিয়ম মেনে চলবেন না, তাদের বিরুদ্ধে এই ধরনের আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের অবৈধ মজুতদার ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে দেশব্যাপী নজরদারি বাড়িয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জ্বালানি তেল   পরিকল্পনা   সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close