রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে জগন্নাথপুরের ৫ যুবক নিহত
সুনামগঞ্জ (জগন্নাথপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১২:১৮ পিএম

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচজন যুবক সাগরপথে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপের দেশ গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে নিহত হয়েছেন। পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে ইউরোপ যাওয়ার স্বপ্ন তাদের ভূমধ্যসাগরে থেমে যায়।

নিহতদের মধ্যে রয়েছেন পাইলগাঁও ইউনিয়নের মাস্টার হাবিবুর রহমানের ছেলে আমিনুর রহমান (৩৫), রানীগঞ্জ ইউনিয়নের বশির উদ্দিনের ছেলে আলী আহমদ (২৭), তিয়ারগাঁও গ্রামের আখলু মিয়ার ছেলে শায়েখ আহমদ (২২), চিলাউড়া গ্রামের দুলন মিয়ার ছেলে নাঈম আহমদ (২৫) এবং চিলাউড়া (মাঝপাড়া) গ্রামের ইজাজুল হক মনির (২৭)।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দুই জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়নের দুই জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ইউপি সদস্য নূরুল হক, এবং পাইলগাঁও ইউনিয়নের এক জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিহতের চাচা মাওলানা লুৎফুর রহমান।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দালালদের মাধ্যমে ১১-১২ লাখ টাকার বিনিময়ে গ্রিস পৌঁছানোর চুক্তি হয়। চুক্তি অনুযায়ী লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে যাত্রা শুরু করলেও পথে খাবারের সংকট দেখা দেয় এবং সাগরের লবণাক্ত পানি পান করার কারণে তাদের মৃত্যু হয়।

ভূমধ্যসাগরে মৃত্যুর সংবাদে নিহতদের পরিবারে নেমেছে গভীর শোকের ছায়া।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গ্রিস   ভূমধ্যসাগর   যুবক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close