শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ ফটোর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ রোববার (২৯ মার্চ) ভোরে পৌরসভার দক্ষিণ সেওতা এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতরা আওয়ামী লীগ নেতার ছোটভাই ও তার ভাইয়ের স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন লুটে নেয়।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, ভোর ৪টার দিকে জানালার গ্রিল কেটে ছয়জন ডাকাত আওয়ামী লীগ নেতার ছোটভাই আব্দুল হামিদের ফ্ল্যাটে প্রবেশ করে। পরে তারা পিস্তল ঠেকিয়ে স্বামী-স্ত্রীকে বেধে ফেলে। ডাকাতরা লোহার রড দিয়ে হামিদের মাথায় জখমও করেন।

এরপর তারা সোয়া ভরি স্বর্ণ, এক লাখ ১৩ হাজার টাকা এবং দুটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়। ডাক চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ব্যাপারে বিশেষ একটি টিম কাজ শুরু করেছে। সদর থানার ওসি ইকরাম হোসেন জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আওয়ামীলীগ   দুর্ধর্ষ ডাকাতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close