সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বগুড়ায় শ্যালো মেশিন ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার
কৃষক, লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ২:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে একটি শ্যালো মেশিনের ঘরের পাশ থেকে এক বৃদ্ধ কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের সালমারা বিলের চরে তার লাশ পাওয়া যায়।

নিহতের নাম আব্দুল লতিফ আকন্দ (৬৫)। তিনি নিশিন্দারা পাঁচমাইল এলাকার মৃত মোবারক আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল লতিফ আকন্দ পেশায় কৃষক ছিলেন। তিনি সালমারা বিলের চরে নিজের শ্যালো মেশিনের ঘরে অবস্থান করে জমিতে সেচের কাজ করতেন। শনিবার রাতে সেচ দেওয়ার জন্য তিনি ওই ঘরেই ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়।

রোববার সকালে স্থানীয় লোকজন শ্যালো মেশিনের ঘরের পাশে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের ভাতিজা সোহেল জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে এসে দেখেন, তার চাচাকে দুর্বৃত্তরা হত্যা করে উলঙ্গ অবস্থায় ধানের ক্ষেতের মধ্যে ফেলে রেখে গেছে। সেচের ঘরটি ভাঙা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, রাতে কোনো ধস্তাধস্তি হয়েছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান বলেন, “নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

কেকে/এলএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close