শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
যোগদানের মাত্র চার দিনের মধ্যে শিবচর থানার ওসি প্রত্যাহার
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ২:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন সেরনিয়াবাতকে যোগদানের মাত্র চার দিনের মধ্যে প্রত্যাহার করা হয়েছে। গত ২৪ মার্চ তিনি শিবচর থানায় দায়িত্ব গ্রহণ করেন।

শনিবার (২৮ মার্চ) তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। রোববার সকালে তার প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আমির হোসেন সেরনিয়াবাত এর আগে শিবচর থানায় উপপরিদর্শক (এসআই) এবং পরবর্তীতে পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি গত মঙ্গলবার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে যোগদানের মাত্র চার দিনের মাথায় তাকে হঠাৎ প্রত্যাহার করায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দীন কাদের বলেন, “ওসিকে প্রত্যাহার করা হয়েছে। এটি একটি স্বাভাবিক প্রশাসনিক বদলি। এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ নেই।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শিবচর থানা   ওসি প্রত্যাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close