রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে শিক্ষিকার মৃত্যু
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:২৫ পিএম
নিহত শাহেদা আহমেদ

নিহত শাহেদা আহমেদ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ মার্চ) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২৫ মার্চ) উপজেলার গাজীপুর ইউনিয়নে শিক্ষিকার নিজ গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শাহেদা আহমেদ (৫০) গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিনের স্ত্রী ও ঢাকা অক্সব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে তিনি নিজ গ্রাম শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থান করছিলেন। গত বুধবার হঠাৎ গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তিনি গুরুতর দগ্ধ হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে গিয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবশেষে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসতর্কতা ও লিকেজজনিত ঝুঁকি সম্পর্কে সচেতনতার অভাবে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটছে। 

তারা এ বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর    গ্যাস    সিলিন্ডার    আগুন    শিক্ষিকা    মৃত্যু    অগ্নিকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close