রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
উত্তরের আট জেলায় চলছে না ট্যাংক-লরি, বন্ধ জ্বালানি সরবরাহ
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৫:১৮ পিএম আপডেট: ২৯.০৩.২০২৬ ৫:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জ্বালালি তেল পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্যাংক-লরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল জরিমানা  করার প্রতিবাদে ও জেল হাজতে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। 

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংক-লরি শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। 

কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি। এর ফলে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানি) থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল) নিয়ে নীলফামারীর যাচ্ছিল। পথিমধ্যে নীলফামারী জেলা শহরের রেলগেট এলাকায় তেলবাহী লরিতে যান্ত্রিকত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। গাড়ির কেবিন খুলে চালক শ্রী কৃষ্ণ ও তার সহকারি (হেলপার) রিফাত গাড়ী মেরামতের কাজ করছিলো।

এ সময় নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেলবাহী লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি সার্চ করে লরির কেবিনে থাকা দুইটি জারকিনে (ক্যান) মোট ১৩ লিটার (১০ লিটার পেট্রোল ও ৩ লিটার ডিজেল) জ্বালানি তেল পান।

পরে ট্যাংক-লরিটি আটক করে তিনি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নিয়ে যান। ওই ১৩ লিটার তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদণ্ড ও তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডাদেশ দেন।

শ্রমিকদের মুক্তি ও  নিলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়ার বদলীর দাবিতে রোববার সকাল থেকে ট্যাংক-লরি শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করে এবং পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়।

দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোল চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকরা। সমাবেশ বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু, সাধারণ সম্পাদক আতাউর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু বলেন, ‘দ্রুত জেল হাজতে পাঠানো শ্রমিকদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূঁইয়াকে ৪৮ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের বাহিরে বদলি করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিয়ে সারাদেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।’

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  উত্তরের জেলা   জ্বালানি সরবরাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close