শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে বজ্রপাতে আবুল খায়ের (৬২) নামে এক কৃষক নিহত হয়েছেন। 

রোববার (২৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সোনাকাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আবুল খায়ের উপজেলার পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের উত্তর পাড়ার মরহুম জন্তুর আলীর ছেলে। 
‎
‎রোববার বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী। 

‎জানা গেছে, প্রতিদিনের মতো রোববার দুপুরে আবুল খায়ের জমিতে কাজ শেষে পুকুরে গোসল করতে যান। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে পুকুরের ঘাটে অবস্থানকালে বজ্রপাতে আবুল খায়ের লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই বজ্রপাতে কৃষক আবুল খায়েরের মৃত্যু হয়েছে।
‎
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম    বজ্রপাত    কৃষক    মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close