রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
মদনে মোটরসাইকেল চুরির অভিযোগ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৪৫ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোনার মদন উপজেলায় দীপ্ত আদিত্য নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার হাজরাগাতি গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
 
শনিবার (২৮ মার্চ) বিকালে এ ঘটনায় ভুক্তভোগী মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দীপ্ত আদিত্য উপজেলার হাজরাগাতি গ্রামের সোমেশ চন্দ্রের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আদিত্য তার বাড়ির সামনের গোয়াল ঘরে মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রাখেন। পরদিন দুপুর ২টার দিকে তিনি গোয়াল ঘরে গিয়ে দেখেন গেটের তালা ভাঙা ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি সেখানে নেই।
 
পরবর্তীতে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ২৬ মার্চ রাত ২ টা ৫৪ মিনিটের দিকে একজন অজ্ঞাত ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে ঘোরাফেরা করছে। 

ফুটেজে ছবি ঝাপসা আসলেও ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই গোয়াল ঘর থেকে মোটরসাইকেলটি চুরি করেছে।
  
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান বলেন, ‘‘মোটরসাইকেল চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজসহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  মদন    মোটরসাইকে    চুরি    চোর   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close