শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
লালমাইয়ে পাঁচ দিন অচেতন থাকার পর সেই অজ্ঞাতনামা নারির মৃত্যু
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা এক মহিলার (৪০) মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অচেতন অবস্থায় লালমাই থানা পুলিশ ওই মহিলাকে হাসপাতালে রেখে যায়। ডাক্তাররা পাঁচ দিন চিকিৎসা দিলেও তার জ্ঞান ফিরেনি। অবশেষে অচেতন অবস্থায়ই তিনি মারা যান।

পুলিশ জানায়, লালমাই উপজেলার পেরুল এলাকায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, ‘গত মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে কয়েকজন পুলিশ সদস্য অজ্ঞান অবস্থায় তাকে জরুরি বিভাগে রেখে যাযন। প্রাথমিক চিকিৎসা শেষে প্রথমে তাকে বারান্দায় রাখা হয়। তিনি প্রস্রাব-পায়খানা করে বিছানা নষ্ট করছিলেন। পরে ওয়ার্ডের ফ্লোরে বেডে রেখে সাধ্যমত সর্বোচ্চ চিকিৎসা দেয়া হয়। আজ ভোরে তিনি চিকিৎসাধীনে মৃত্যুবরণ করেন।’

‘এ কয়েক দিন পুলিশ কিংবা অন্য কোন ব্যক্তি তার কোন খোঁজ নেয়নি। ধারণা করা হচ্ছে- এ মহিলাকে অজ্ঞান করার বিষ দেওয়া হয়েছিল।’

এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘পেরুল দক্ষিণ এলাকায় রাস্তায় অচেতন অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে আসে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হাসপাতালে নেওয়ার পর পুলিশের কোনো কাজ থাকে না।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লালমাই   অজ্ঞাতনামা নারির মৃত্যু   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close