শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
পাংশায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) ভোরে ঝিনাইদহ সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃত মো. রতন (২৫) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মুকসুদপুর গ্রামের মো. আসাদুলের ছেলে।

রোববার ভোরে পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসিরুজ্জামান ও তার ফোর্স র‌্যাব-৬’-এর সহযোগিতায় ঝিনাইদহ সদর থানার একটি এলাকায় অভিযান চালিয়ে রতনকে গ্রেপ্তার করে। 

পুলিশ জানায়, রতন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২’-এর ৮ (১), ৮ (২), ৮ (৩) ও ৮ (৭) ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। 

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাংশা   পর্নোগ্রাফি মামলা   যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close