সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
মানিকগঞ্জের শ্রেষ্ঠ ওসি সাটুরিয়ার নজরুল ইসলাম
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জ জেলায় ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার মো. নজরুল ইসলাম। জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদান রাখায় তিনি এ সম্মাননায় ভূষিত হন।

রোববার (২৯ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।
 
পুরষ্কার ঘোষণা করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

পুলিশ সুপারের কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা পালন করেছেন। তার দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব ও জনগণের আস্থা অর্জনের সক্ষমতা তাকে জেলার সেরা ওসি হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে। 

একই অনুষ্ঠানে সাটুরিয়া থানার এসআই (নিরস্ত্র) মো. আরিফ খানও মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হন। 

মাদক উদ্ধার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন প্রমুখ।
 
মোহাম্মদ সারওয়ার আলম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে জেলার প্রতিটি থানাকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হচ্ছে। ওসি নজরুল ইসলাম তার দায়িত্ব পালনে আন্তরিকতা, দক্ষতা ও নেতৃত্বগুণের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ ধরনের স্বীকৃতি অন্য কর্মকর্তাদেরও আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।”
 
মো. নজরুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি আমার থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি মানিকগঞ্জ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা চলবে।” 
 
উল্লেখ্য, সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম মানিকগঞ্জ জেলায় ২০২৬ সালের জানুয়ারি মাসেও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  শ্রেষ্ঠ    ওসি    সাটুরিয়া    নজরুল ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close