শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বাগেরহাটে বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৭:৪১ পিএম আপডেট: ২৯.০৩.২০২৬ ৭:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাগেরহাটে সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৯ মার্চ) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে ‘বাঘ সংরক্ষণ বিষয়ক সেমিনার’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বাঘ বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সহ-সভাপতি এসএম রাজ।
    
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হেদায়েত হোসেন লিটন, বাগেরহাট টিভি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামরুজ্জামান প্রমুখ।
 
বক্তারা সুন্দরবনে বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, বাঘ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, বনসম্পদ সংরক্ষণ ও মানুষের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। 

তারা সমাজের সর্বস্তরে বাঘ সংরক্ষণের গুরুত্ব ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
 
সেমিনারে বাঘ সংরক্ষণে করণীয় বিভিন্ন দিক ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:   বাঘ    সংরক্ষণ    সেমিনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close