রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
পদ্মায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাসিকের নজরদারি, ঘাট পরিদর্শন
শ ম সাজু ও হাবিবুর রহমান, রাজশাহী
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পদ্মা নদীতে নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ আমলে নিয়েছে রাজশাহী সিটি (রাসিক)। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এর প্রেক্ষিতে রাসিকের সচিব সোহেল রানা রোববার (২৯ মার্চ) রাজশাহীর আমীরপুর ফেরিঘাট ও বিষপুর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেছেন। 

এ সময় তিনি ফেরিঘাটের আওতাভুক্ত এলাকার ইজারাদার, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। 

ফেরিঘাটে নির্ধারিত টোলের বিপরীতে অতিরিক্ত কোন অর্থ আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ইজারদারদের সর্তক করেন সোহেল রানা। 

এছাড়া ফেরিঘাট এলাকায় টোল চার্ট না থাকায় দ্রুত টোল চার্ট প্রদর্শনের নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে সচিব সোহেল রানা বলেন, ‘রাসিকের প্রশাসকের নির্দেশে সিটি কর্পোরেশন থেকে ইজারা দেওয়া দুইটি ফেরিঘাট পরিদর্শন করা হয়েছে। ইজারাদার কর্তৃক অতিরিক্ত অর্থ আদায় করা হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, চর মাঝারদিয়া ও খানপুরসহ ওপারের চরের মানুষজন ফেরিঘাটের নির্ধারিত টোল দিয়ে নদী পারাপার করে থাকেন। পরিদর্শনে ইজারাদার কর্তৃক অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।’

তিনি আরো বলেন, ‘পদ্মা নদীতে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকা চলাচল করে, যারা ভ্রমণকারীদের নৌকাতে ভ্রমণ করান। ব্যক্তি মালিকানাধীন এসব নৌকা সিটি কর্পোরেশনের ইজারাভুক্ত ও আওতাধীন নয়। ঈদ উপলক্ষে শ্রীরামপুর ট্যুরিস্ট ঘাটে ব্যক্তি মালিকানাধীন কিছু নৌকায় ভ্রমণকারীদের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ভবিষ্যতে এ ধরণের অভিযোগ পাওয়া গেলে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মর্মে নৌকার মালিকদের সতর্ক করা হয়েছে।’

ভ্রমণকারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে চলাচলের স্বার্থে ব্যক্তি মালিকানাধীন নৌকাগুলোকে শৃঙ্খলার মধ্যে আনার জন্য রাসিকের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানান সোহেল রানা।

পরিদর্শনকালে রাসিকের ভূসম্পত্তি কর্মকর্তা আবু নূর মো. মতিউর রহমান উপস্থিত ছিলেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পদ্মায় অতিরিক্ত ভাড়া   রাসিকের নজরদারি   ঘাট পরিদর্শন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close