সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
শ্রমিকদের কর্মবিরতি স্থগিত, আট জেলায় জ্বালানি সরবরাহ শুরু
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শ্রমিকদের জরিমানা ও কারাদণ্ডের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে রেল হেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। 

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে চলমান কর্মসূচির প্রায় ১২ ঘন্টা পর পার্বতীপুর উপজেলা পরিষদ ও পুলিশ প্রশাসনের আশ্বাসে সন্ধ্যায় সাময়িকভাবে এ কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন। 

জানা গেছে, শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানি) থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল) নিয়ে এক লরি নীলফামারীর যাচ্ছিল। পথিমধ্যে নীলফামারী জেলা শহরের রেলগেট এলাকায় তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। গাড়ীর কেবিন খুলে চালক শ্রী কৃষ্ণ ও তার সহকারি (হেলপার) রিফাত গাড়ী মেরামতের কাজ করছিলো।

এ সময় নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূঁইয়া  ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেলবাীঁ লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরি সার্চ করে লরির কেবিনে থাকা দুইটি জারকিনে (ক্যান) মোট ১৩ লিটার (১০ লিটার পেট্রোল ও ৩ লিটার ডিজেল) জ্বালানি তেল পান।

পরে লরিটি আটক করে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে নিয়ে যান। ওই ১৩ লিটার তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদণ্ড ও তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

শ্রমিকদের মুক্তি ও  নিলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া বদলির দাবিতে রোববার সকাল থেকে ট্যাংক-লরি শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করে এবং পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়।

দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোল চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকরা। সমাবেশ বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

আতাউর রহমান আতু বলেন, ‘দ্রুত জেল হাজতে পাঠানো শ্রমিকদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূঁইয়াকে ৪৮ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের বাহিরে বদলি করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিয়ে সারাদেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।’

সংকট নিরসনে রোববার বিকালে রংপুর বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু এবং পুলিশ প্রশাসনের পক্ষে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস। এ সময় ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার শিকার শ্রমিক ইউনিয়নের সদস্যকে আগামীকাল সোমবার (৩০ মার্চ) দুপুরের মধ্যে জামিন করানোর আশ্বাস দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এরই প্রেক্ষিতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে মাহমুদ হুসাইন রাজু বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেছে শ্রমিকরা। বর্তমানে ডিপো থেকে গাড়িতে তেল লোড করা হচ্ছে। সোমবার সকাল ৭টা থেকে আবারও ডিপোর কার্যক্রমম শুরু হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রমিকদের কর্মবিরতি   জ্বালানি সরবরাহ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close