শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গোপালপুরে চিরকুট লিখে কলেজছাত্রের আত্মহত্যা
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:১৯ পিএম
মেহেদী হাসান

মেহেদী হাসান

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মোহাম্মদ মেহেদী হাসান (১৮) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। 
 
রোববার (২৯ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। 

মেহেদী ওই গ্রামের মো. লাল মাহমুদের ছেলে ও নারুচি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।
   
পরিবারের সদস্যরা জানায়, পারিবারিক অভিমানে রোববার বিকাল ৩টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেহেদী। ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় নিচে নামাতে সক্ষম হয়।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। 

সেখানে মেহেদী লিখেছে, সে তার বাবা-মাকে খুব ভালোবাসে। নামাজকে জান্নাতের চাবি মনে করে। আল্লাহর ওপর ভরসা করে। 
    
চিরকুটে সে অনুরোধ করেছে, তার মৃত্যুর জন্য কেউ যেন তার পরিবারকে দোষারোপ না করে। পরিবারের ওপর যেন কোনো কষ্ট চাপিয়ে দেওয়া না হয়।

গোপালপুর থানার তদন্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ বলেন, ‘‘পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, সে কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  গোপালপুর   চিরকুট    আত্মহত্যা    সুইসাইড   নোট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close