সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হত্যা, চালক গ্রেপ্তার
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:৩৯ পিএম আপডেট: ২৯.০৩.২০২৬ ৮:৪৪ পিএম
অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যা

অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যা

নড়াইল সদরে জ্বালানি তেল না পেয়ে ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক সুজাত আলী মোল্যাকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রোববার (২৯ মার্চ) বিকালে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে নড়াইল সদরের তুলারামপুর রেলসেতুর পূর্ব প্রান্তে যশোর-নড়াইল মহাসড়কের তানভীর ফিলিং স্টেশনের কাছে ট্রাকচাপায় নিহত হন ম্যানেজার নাহিদ সরদার।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন। 
 
গ্রেপ্তার ট্রাকচালক সুজাত আলী মোল্যা নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়নের পেড়লী দক্ষিণ পাড়া গ্রামের মো. ছাইদুর রহমান ওরফে তহিদুর মোল্যার ছেলে।
 
এ ঘটনায় ম্যানেজারের বন্ধু জিহাদুল মোল্যার (২৯) অবস্থা আশঙ্কাজনক; তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।


নিহত নাহিদের চাচা ও তানভীর ফিলিং স্টেশনের মালিক মো. রবিউল ইসলাম ট্রাকচালক সুজাত মোল্যাকে প্রধান অভিযুক্ত করে রোববার দুপুরে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নাহিদ সরদার নড়াইল সদরের তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, শনিবার রাতে সুজাত নামে এক চালক ট্রাক নিয়ে তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়াকে কেন্দ্র করে ম্যানেজারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে চালক প্রকাশ্যে ম্যানেজারকে চাপা দিয়ে হত্যার হুমকি দেয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাকবিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করছিল। রাতে কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে সহকর্মী জিহাদকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। 

পরে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। তার বন্ধু জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে নিলে সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 

তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এমন পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন নিহতের সহকর্মী ও এলাকাবাসী।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিটসহ বিভিন্ন সংস্থা নিজস্ব প্রক্রিয়ায় হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।

রোববার দুপুরে ঘাতক ট্রাকটিকে যশোরের বেনাপোল ট্রাক টার্মিনাল থেকে জব্দ করে নাভারণ হাইওয়ে থানা পুলিশ। 
 
অভিযুক্ত ট্রাকচালক সুজাতকে একই দিন বিকালে যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  ট্রাক    হত্যা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close