রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
চাটমোহরে ২৪০০ লিটার জ্বালানি তেল জব্দ
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৮:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর মোড়ে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে দুটি নছিমন গাড়ি থেকে ১২ ব্যারেল বা প্রায় ২ হাজার ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দকৃত তেলের মধ্যে সাত ব্যারেল নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামের আফজাল হোসেনের ছেলে মুকুল হোসেনের। বাকি পাঁচ ব্যারেল সদর উপজেলার নতুন বাজার এলাকার লিটন হোসেনের। তারা অবৈধভাবে ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করে নিয়ে আসছিলেন। এ বিষয়ে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

অভিযানকালে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
  
গোলাম সারোয়ার হোসেন বলেন, “গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা ও অবৈধ মজুত প্রতিরোধে এ ধরনের অভিযান চলবে।”
  
কেকে/এসএ


আরও সংবাদ   বিষয়:  চাটমোহর    জ্বালানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close