শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা করল প্রশাসন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম আপডেট: ২৯.০৩.২০২৬ ৯:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অনুমোদন ছাড়াই পরিচালিত ‘মায়ান জেনারেল হাসপাতাল’ সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (২৯ মার্চ) দুপুরে শেরপুর জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে হাসপাতালটির কোনো বৈধ কাগজপত্র না পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রায় দুই মাস ধরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই অপারেশনসহ চিকিৎসা সেবা দিয়ে আসছিল।

প্রশাসন সূত্রে জানা গেছে, রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অনুমোদনহীন এই হাসপাতালটি বন্ধ করে সিলগালা করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   অনুমোদনহীন   মায়ান জেনারেল হাসপাতাল   সিলগালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close