রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
গজারিয়ায় এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরি
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৯:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে এক রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের দাবি, চোরেরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল লুট করেছে চুরেরা।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর চোরচক্রের সদস্যরা পরিকল্পিতভাবে গ্রামের আতাউর রহমান সরকার, তোফাজ্জল হোসেন সরকার ও বাবুল প্রধানের বাড়িতে প্রবেশ করে।

​ভুক্তভোগী আতাউর রহমান জানান, অজ্ঞাতনামা চোরেরা তার বাড়ির সিঁড়ি ঘরের ওপরের টিন কেটে এবং ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আসবাবপত্র তছনছ করে নগদ ১৫ হাজার টাকা ও প্রায় ২০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

​সবচেয়ে বড় চুরির ঘটনা ঘটে তোফাজ্জল হোসেনের বাড়িতে। তিনি জানান, চোরচক্র অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে কলাপসিবল গেটের তালাসহ মোট চারটি তালা কেটে ঘরে প্রবেশ করে। এরপর স্টিলের আলমারি ভেঙে নগদ ৫০ হাজার টাকা এবং বাজারমূল্যে প্রায় ৩ লক্ষ ৭০ হাজার টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। 

​এদিকে, একই রাতে একাধিক বাড়িতে চুরির ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

 সংঘবদ্ধ চোরচক্রের অপতৎপরতা রোধে পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

​এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘আমরা খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, দুইটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মূলত বাড়িগুলোতে কেউ থাকত না। বাড়ির মালিকরা ঢাকায় অবস্থানের সুযোগে চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে। আমার জানা মতে, এই ঘটনায় ১০-১৫ হাজার টাকার মতো মালামাল চুরি হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   বাড়িতে দুর্ধর্ষ চুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close