মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
গোয়াইনঘাটে উপসহকারী ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকালে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাট বাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ১ নম্বর রুস্তমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন ওয়ার্ড সদস্য মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমএ মান্নান, স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান মহিব, জহির উদ্দিন, ময়না মিয়া, মিয়া, ফয়জুর রহমান মুরব্বি, নূর উদ্দিন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস ভূমি কর্মকর্তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপান্তর করেছেন। ঘুষ, দুর্নীতি, অনিময়ম ও স্বেচ্ছাচারিতা তার মূলমন্ত্র। লাখ টাকা হাতিয়ে নিয়ে রশিদ দেওয়া হয় ১৫০০-২০০০ টাকার, দালাল আর মধ্যসত্বভোগীদের মাধ্যমে তিনি কাজ করান। এর আগে অনেক আবেদন সরকারের বিভিন্ন দপ্তরে করা হলেও কোনো প্রতিকার হয়নি। আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে ইউনিয়নবাসীকে সাথে নিয়ে কটোর আন্দোলনের ঘোষণা করা হবে।’

ভুক্তভোগীদের অভিযোগ, উপসহকারী ভূমি কর্মকর্তা দেলোয়ার হোসেন সাপ্তাহে দুই তিন দিন অফিসে আসেন, সময়মত অফিস করেন না। প্রয়োজন অনুযায়ী কাগজপত্র না পেয়ে মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হয়। তাছাড়া গত বুধবার (২৫ মার্চ) নিজ রুমে অফিস সহায়ককে দরজা বন্ধ করে মারধরের চিত্র সারা দেশের মানুষের নিকট ইউনিয়নের ভাবমূর্তিকে নষ্ট করেছে। একজন ভূমি কর্মকর্তার এমন আচরণ আমাদের জন্য উদ্বেগের। দ্রুত তহশীলদার (উপসহকারী ভূমি কর্মকর্তা) মোহাম্মদ দেলোয়ার হোসেনকে বরখাস্ত ও চাকরি আইন অনুযায়ী ফোজধারী কার্যবিধি মোতাবেক ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।’ 

মানববন্ধন রুস্তমপুর ও তোয়াকুল ইউনিয়নসহ ভুক্তভোগী শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গোয়াইনঘাট   উপসহকারী ভূমি কর্মকর্তা   অপসারণের দাবি   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close